শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে আছেন—আশিক (১৯), রাকিবুল হাসান (২১), আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা (১৮), মুগ্ধ (১৯), অন্তর (২০), শাকিল (২৩), শাওন (১৯), তানসিন (২০), সিয়াম (১৮), মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮), নেহাল (২০) এবং আরও অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজ থেকে সচিবালয়ের সামনে এসে বিক্ষোভে অংশ নেয়। একপর্যায়ে, পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এরপর, আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে বহু শিক্ষার্থী আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করে জানান, “সচিবালয়ের সামনে সংঘর্ষের ফলে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ