কারাবন্দিদের ন্যায় অধিকার প্রতিষ্ঠা, শাফিউর রহমান ফারাবী, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাইমন, মাওলানা আমিরুল ইসলামসহ সকল ইসলামপন্থী মজলুমের মুক্তি এবং নতুন করে শুরু হওয়া ‘জঙ্গি নাটক’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদরীস নদভীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতী শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুফতী জসিমউদ্দীন রাহমানী, আহমাদ রফিক, মুফতী ফখরুল ইসলাম, এডভোকেট ওমর ফারুক তালুকদার, মাওলানা মাহমুদুল হাসান গুনবী, আসিফ আদনান, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের জয়েন সেক্রেটারি মাওলানা ইসহাক খান, মাওলানা আল আমীন সাকী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইউসুফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মাওলানা আশিক আল আবিদ, মাওলানা ইসমাইল প্রমুখ।