শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে উত্তরায় বিজয় র‍্যালি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তিতে উত্তরায় ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তরা ৪ নম্বর সেক্টর ১০নং রোড থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদের মুখে ছিল বিজয়ের দৃপ্ত স্লোগান—লাখো শহিদের রক্তে কেনা দেশটা কারও বাপের না, তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, রশি লাগলে রশি নে খুনি হাসিনার ফাঁসি দে—এইসব স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

জুলাই মাদরাসা ছাত্র পরিষদ-এর আহ্বায়ক আরাফাত নুরের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালিতে আরও বক্তব্য রাখেন ‘জুলাই মাদরাসা ছাত্র পরিষদের সদস্য সচিব আব্দুল আহাদ, মুখপাত্র আব্দুল্লাহ ইকবাল, প্রধান সমন্বয়ক রিজওয়ান নাবিল, সংগঠক তোফাজ্জল হোসেন ইফতি, মাহবুব শেখ, আনোয়ার মাহমুদপ্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন,“এক বছর আগে আজকের এই দিনে, আমরা মাদরাসা ছাত্ররা বুকের রক্ত দিয়ে একটি অন্যায়ের পতন নিশ্চিত করেছিলাম। সেটা ছিলো কোনো একদিনের ক্ষোভ নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রজন্মের বিস্ফোরণ ছিলো এটি। আজকের এই র্যালি সেই ঐতিহাসিক মুহূর্তের স্মৃতিচারণ এবং ভবিষ্যতের পথচলার সংকল্প।”

বক্তারা বলেন, “আমরা অনেক আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে জুলাইয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলাম। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আমরা সেই স্বাধীনতার ছিটেফোঁটাও পাচ্ছি না। আজও মাদরাসার ছাত্রদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, বরং তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করতে নতুন ষড়যন্ত্র চলছে।”

তারা বলেন, “জুলাইয়ের এই আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। এটা ছিলো আত্মমর্যাদা রক্ষার আন্দোলন। সেই ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হলে, আবারও নতুন জুলাই আসবে ইনশাআল্লাহ।”

্যালি শেষে শহীদদের স্মরণে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ