বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল শুরু হচ্ছে জামিয়া রাহমানিয়া বেড়তলার দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামী শুক্রবার হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা চূড়ান্ত হলো মুফতি তাকী উসমানীর ৭ দিনের বাংলাদেশ সফরসূচি ‘আমি মুসলিম নই, তবু চাই খেলাফত ফিরে আসুক’ অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, বিস্ফোরণের শব্দে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। 

রবিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

বহু দূর থেকে  ইউরেকা পেট্রোল পাম্পের আগুনের শিখা দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে সামনের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালী ফ্লাইওভারের ওপরও একপাশেও যানচলাচল বন্ধ রাখা হয়েছে।

ফিলিং স্টেশনের পাশেই রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ।

ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী রেলক্রসিং দিয়ে যানচলাচল আপাতত বন্ধ রয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ