শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ শনিবার (২৩ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টার কর্মসূচি:

রাজধানীর পরিবেশগত উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ বিষয়ে আয়োজিত ‘ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ওয়েলফেয়ার অব দ্য ক্যাপিটাল: টুওয়ার্ডস আ সাস্টেইনেবল ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার কর্মসূচি:

রাজধানীর গাবতলী বীজ ভবনে বেলা ১১টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করবেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল  (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি:

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দুপুর ১২টায় ‘আইসিটি অলিম্পিয়াড নরসিংদী-২০২৫’-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

সামাজিক সুরক্ষা নিয়ে আলোচনা:

জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে সকাল সাড়ে ১০টায় ‘সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বইয়ের প্রকাশনা উৎসব:

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেলা ১১টায় ‘তারেক রহমানের রাজনীতি: গণ-অভ্যুত্থানের সাবলিমিটি’ বইয়ের প্রকাশনা উৎসবে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

উপজেলা বিএনপির কাউন্সিল:

চকরিয়া কলেজ প্রাঙ্গণে বিকেল ৩টায় উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ