শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
বাসের ধাক্কায় নিহত রিকশাচালক, আহত ৫ ১৭ বছর অপেক্ষার পর লটারিতে হজের সুযোগ পেল তুর্কি দম্পতি চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, বিচারের মুখোমুখি করতে হবে: বিকেএম ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (২৪ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় রিকশা ও ভ্যানচালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বেলা ১১টায় এক আলোচনা সভা আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান।

কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাউন্সিল হলে বিকেল সাড়ে ৩টায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

গুলশানে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বিমানবাহিনী প্রধানের কর্মসূচি

তেজগাঁওয়ে বিমানবাহিনী ফ্যালকন হলে সকাল সোয়া ৯টায় জাতীয় হকি দলের ‘Men's Asia Cup Rajgir Bihar 2025’ টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে জার্সি উন্মোচন অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

এফবিসিসিআইয়ের বৈঠক

ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই আজ ঢাকায় সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছে। সকাল সোয়া ১০টায় মতিঝিলে এফবিসিসিআই বোর্ডরুমে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের ব্যবসায়ী নেতারা অংশ নিচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ