শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইত্তেফাকুল মাদারিস বৃহত্তর মিরপুরের মজলিসে উমুমীর বার্ষিক সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের মজলিসে উমুমীর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইত্তেফাক গঠনের ফলে বৃহত্তর মিরপুরের মাদরাসাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে। ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাগুলোর পড়ালেখার মান অনেক উন্নত হয়েছে। এর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আরও বলেন, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া দিন দিন যেভাবে উন্নতি-অগ্রগতি করছে, এ ধারা যেন অব্যাহত থাকে। যে সমস্ত মাদরাসা এখনো ইত্তেফাকভুক্ত হয়নি, তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী -এর সঞ্চালনায় উদ্বোধনী  বক্তব্য রাখেন ইত্তেফাকের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী —এসময় আরো বক্তব্যে রাখেন ইত্তেফাকের নাযেমে ইমতিহান শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, সহ সভাপতি মুফতী ইমরান কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হামেদ জহিরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল ওয়াহীদ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সাইফুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আ. লতিফ ফারুকী। 

আরো বক্তব্যে রাখেন  মাওলানা নূরুল আলম, মাওলানা সুলাইমান, হাসান মাওলানা আ. আজিজ, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা নোমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নজীর আহমদ, মাওলানা আ. বাতেন, মাওলানা ফয়সাল, মাওলানা সাখাওয়াত, মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর আওতাধীন বিভিন্ন মাদরাসার মুহতামিম ও জিম্মাদার দায়িত্বশীলবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ