শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সরিয়ে নেওয়া হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরই মধ্যে বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ঘোষণা হয়েছে। পাশাপাশি আগুনের সম্ভাব্য ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হচ্ছে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো।

সরেজমিনে দেখা যায়, বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। 

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ