সুদানে চলমান ভয়াবহ গণহত্যা, জাতিগত নিধন ও মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক বিচারের দাবিতে আজ ঢাকা কলেজ মেইন গেট-এ 'হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি, ঢাকা কলেজ'-এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যবৃন্দসহ ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন স্তরের সচেতন নাগরিকরা অংশ নেন।
রবিবার ৯ নভেম্বর অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতি হিসেবে সংগঠনের আহ্ববায়ক মুহাম্মদ ওমায়ের ও সংগঠনের সদস্য সচিব মারুফ রেজা মাসুম সহ অন্যান্যরা বক্তব্য দিয়েছেন।
বক্তব্যে মারুফ বলেন “সুদানের গণহত্যার বন্ধে আমরা অতিদ্রুত জাতিসংঘ সহ সমস্ত আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ চাই। আমরা প্রশ্ন রাখতে চাই বিশ্ব মানবতা কেন এখানে নিশ্চুপ তারা কালো বলে কি বিশ্ব মানবতা নিশ্চুপ? নাকি কালো বলে তাদের কোন অধিকার নেই? তাদের মানবাধিকার নিয়ে কথা বলা যাবে না। আমরা অতি দ্রুতই গণহত্যা বন্ধ চাই এবং এ গণহত্যা সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রতি