শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাল চালু হচ্ছে অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার মেট্রোরেলে যাতায়াত এখন আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন। এবার ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড। আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে এই সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগারগাঁও মেট্রোস্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে এ সেবার উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ডিটিসিএ জানায়, যাত্রীরা মোবাইল বা কম্পিউটার থেকে rapidpass.com.bd–তে গিয়ে রেজিস্ট্রেশন করা কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল এমএফএস ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের এভিএম মেশিনে ট্যাপ করলেই অ্যামাউন্ট সক্রিয় হবে।

ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানো হয়েছে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।

এ ছাড়া রিচার্জ বাতিলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারী চাইলে এভিএমে কার্ড ট্যাপ করার আগে এবং রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিল হলে নির্ধারিত ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। এ ছাড়া কার্ড ব্ল্যাক লিস্ট থাকার কারণে যদি পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হয়, তবে গ্রাহক রিফান্ডের আবেদন করতে পারবেন, তবে সে ক্ষেত্রেও একই হারে— ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‍্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন। অনলাইন রিচার্জ চালু হওয়ায় মেট্রোরেল ব্যবহারে সময়, ভিড় ও ঝামেলা অনেকটাই কমে যাবে বলে আশা করছে ডিটিসিএ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ