শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল ‘মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা ইসলামি শিক্ষার স্বকীয়তার পরিপন্থী’ চুপ্পুর পদত্যাগকে স্বাগত, রাষ্ট্রপতি পদে ব্যক্তিত্ববান কাউকে চায় ইসলামী আন্দোলন আল-জামিয়া পটিয়ার পক্ষ থেকে চকরিয়া-পেকুয়ায় খাদ্য সহায়তা বিতরণ নিজামীপুত্রের ইমামতি ঘিরে মসজিদে হাতাহাতি কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১ সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাইতুল হিকমাহ: যে জ্ঞানকেন্দ্র একসময় আলোকিত করেছিল বিশ্বকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন বড় আকারে রূপ নিয়েছে। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের সঙ্গে নিয়ে ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও রাত সাড়ে ৮টার পরও বস্তির বিভিন্ন স্থানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিস জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে সাতটি ইউনিট পাঠানো হলেও আগুনের তীব্রতা বাড়ায় ধাপে ধাপে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট বাড়িয়ে করা হয় ১৬টি, পরে আরও তিনটি যোগ হয়ে মোট ১৯টি ইউনিট এখন কাজ শুরু করে।

আগুন ছড়িয়ে পড়ায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের ঘর-বাড়ি ও সম্পদ পুড়তে দেখে অনেকেই হতবাক হয়ে পড়েন।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। যেখানে প্রায়ই অগ্নিকাণ্ডে ঘটে।

চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে কড়াইল বস্তিতে আগুন লেগে অন্তত ডজনখানেক ঘর পুড়ে যায়। এছাড়া, গত বছরের ২৪শে মার্চ ও ১৮ ডিসেম্বরেও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল বস্তিটি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ