রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদযাত্রায় যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। সেই সঙ্গে লক্কড়ঝক্কর কোনো বাস সড়কে নামবে না বলেও জানান তিনি। 

শনিবার ( ১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিকও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। এবার লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না।

তিনি বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার পর্যাপ্ত  টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ