শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

আগের মতই নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবো: ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার ভূমিকা আগের মতোই থাকবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা এবং নিজের এলাকাকে যতটুকু পারা যায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবিক অর্থে রূপ দেওয়া।

এসব কাজে কী চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এসব কাজে অসংখ্য চ্যালেঞ্জ থাকবে। একটা দুইটা না। বাংলাদেশে কাজ তো কেউই করতে চায় না। তারপরও যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর থাকে তাহলে আমি অনেকটা পাড়ি দিতে পারবো।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পর তিনি এ কথা বলেন।
নামের সঙ্গে সংসদ সদস্য যুক্ত হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটা একদমই যায় না। এটা পাঁচ বছরের জন্য। আমি খারাপ করলে লোকজন আমাকে আবার বিদায় করে দেবে। কিন্তু আমার ব্যারিস্টার শব্দটা কিন্তু যাবে না, এটা মরার আগ পর্যন্ত থাকবে। আমি এটাকে (সংসদ সদস্য) আলাদাভাবে নিচ্ছি না। আমি মনে করছি আমাকে পাঁচ বছরের জন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ