আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমির মিলনায়তনে এ কর্মশালা সকাল দশটায় শুরু হয়ে দুপুর তিনটায় শেষ হয়।
আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৪০টি নুরানী মাদরাসার প্রায় দেড়শ মুয়াল্লিম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন চà