শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের বিক্ষোভ শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুক্রবার বাইতুল মোকাররম এর উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর আহ্বায়ক আল্লামা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর ও সদস্য সচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী বলেন, পঞ্চগড়ে ‘তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত’ কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আগামী ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সালানা জলসার নামে ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে । আমরা অবিলম্বে তাদের অবৈধ সালানা জলসা বন্ধ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, দেশের সাধারণ মানুষের দাবি হলো পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করতে হবে। কোরআন ও হাদিসের দৃষ্টিতে কাদিয়ানিরা অমুসলিম। ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে এবং মুসলমানদের পরিভাষা ব্যবহার করে কোনো জলসা করার অধিকার কাদিয়ানিরা রাখে না। তাদের সালানা জলসা বন্ধের দাবিতে আমরা আগামীকাল বাইতুল মোকাররম উত্তর গেইটে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ এর ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছি।

নেতৃদ্বয় বলেন, আমরা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশের সাথে একাত্মতা পোষণকারী সকল সংগঠনের নেতা-কর্মীসহ দেশের নবী প্রেমিক, ইসলাম প্রিয় তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ