মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে ওই আসনের ১২৪টি কেন্দ্রের ৭০৬টি কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।  

সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নারী এবং পুরুষ ভোটার আসতে শুরু করেছেন।

সুশৃঙ্খলভাবে দিচ্ছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বাড়ছে। 
পত্নীতলা এবং ধামইরহাট উপজেলা নিয়ে নওগাঁ-২ সংসদীয় আসন। ১৯টি ইউনিয়ন পরিষদ এবং দুইটি পৌরসভার সমন্বয়ে গঠিত এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৩২ জন।

এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন। এই আসনে হিজড়া ভোটার রয়েছেন ১ জন। 
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. গোলাম মাওলা ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। 

তারা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ