শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

দিনাজপুরের শ্রেষ্ঠ থানা ‘নবাবগঞ্জ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
দিনাজপুর

জনকল্যাণের মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলা সমাধানে সফলভাবে কাজ করা, সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিদানস্বরূপ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে  নির্বাচিত হয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ। 

রোববার ( ১৪ ফেব্রুয়ারী)  দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর সভাপতিত্বে জানুয়ারি (২০২৪) মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়া নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদের হাতে সম্মাননা স্মারক  তুলে দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপি এম। এসময় তিনি জেলার সকল সার্কেল অফিসার এবং অফিসার ইনচার্জগণকে দিনাজপুর জেলার আনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নিবিড় ভাবে কাজ করার নির্দেশ দেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,বিপিএম, পিপিএম (বার) এর গতিশীল নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের প্রতিবেদক ওসমান আলীকে নবাবগঞ্জ থানার অফিসার তাওহীদুল ইসলাম তাওহীদ জানান, চাকরিতে যোগদানের পর থেকে দায়িত্বপ্রাপ্ত অঞ্চলকে সন্ত্রাস ও অপরাধের কবল থেকে মুক্ত রাখতে নিরলস ভাবে  কাজ করে যাচ্ছেন তিনি। কিছু পাওয়ার বিনিময়ে নয়, হৃদয়ের চাওয়া  থেকেই  তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ সেবা প্রদানে বদ্ধপরিকর ছিলেন, এখনও আছেন। সে উদ্দেশ্যেই এলাকার মাদক ও সন্ত্রাস নির্মূল করে নবাবগঞ্জবাসীকে একটি মাদক ও সন্ত্রাস মুক্ত সুন্দর থানা উপহার দিতে কাজ করছেন তিনি। 

তিনি আরও জানান,  সব সময়ের চাওয়া, জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা ।  জেলা পুলিশ থেকে পাওয়া এই স্বীকৃতি তাকে আরও আন্তরিকভাবে কাজ করার প্রেরণা যোগাবে। নিজ নিজ অবস্থান থেকে যদি সবাই  নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবেই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করা সম্ভব। আগামীর পথচলায় তিনি তার এই অবস্থান এবং দায়িত্ব যেন অতীতের মত পালন করতে পারেন,  সেই আশীর্বাদ চেয়েছেন সকলের নিকটে তিনি। পাশাপাশি মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ বন্ধে সমাজের সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ