রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

এক যুগ ধরে ইফতার-ঈদ সামগ্রী বিতরণ করে‌ যাচ্ছে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত উজানী গ্রামের একটি সামাজিক সংগঠন "উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার"। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ভাবধারায় সমাজ গঠনের লক্ষ্যে এ পাঠাগার সৃজনশীল নানারকম কাজ করে যাচ্ছে। বিশেষত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে পাঠাগারটি। সে ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাঠাগার পরিচালনার অন্যতম সদস্য মুফতী তানযিল হাছান আওয়ার ইসলামকে জানান, ২০১১ সালের দিকে উজানী গ্রামের আমরা কয়েকজন- মাদরাসা ও স্কুলের তরুণ শিক্ষার্থী মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। সেমতে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- উজানী মাদরাসার স্বনামধন্য প্রধান মুফতী ও সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা মুফতী নোমান ইবনে মদীনা হুজুরের বরকতময় দোয়ার মাধ্যমে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করে।

তিনি আরও বলেন, আমাদের সামাজিক সংগঠন "উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার" প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ভাবধারায় সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইসলামী সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে সমৃদ্ধ পাঠাগার, সুবিন্যস্ত বুকসেলফ ও পরিপাটি আলাদা পাঠকক্ষের ব্যবস্থা করা হয়েছে।

প্রতি ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ হাদিয়া পৌঁছানোর ব্যবস্থা করা হয়। মাহফিল, তারবিয়াতি মজমা, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও সমাজসেবামূলক নানা আয়োজনের মাধ্যমে দ্বীন সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়।

উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার সভাপতি মাওলানা জাফর আহমদ বলেন, ‘ধারাবাহিক ১ যুগেরও বেশি সময় ধরে আমরা মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি আলহামদুলিল্লাহ। এরই অংশ হিসেবে এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করা হয ‘।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ