শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বরিশালে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর গোশত চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তাবলিগ জামাতের মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরিপ্রতীকী ছবি

বরিশালে মসজিদ থেকে তাবলিগ জামাতে আসা মুসল্লিদের ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা ঘটেছে।

এতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে। চোরকে ধরতে রীতিমতো উঠেপড়ে লেগেছে এলাকার মুসল্লিরা।
বুধবার  (০১ মে) সকালে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৮ জেলার ১৯ জন মুসল্লি নিয়ে ৪০ দিনের চিল্লায় বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার দারুল মোকাররম জামে মসজিদে আসেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বরিশালের তাবলিগ জামাতের সাথীরা। তাদের সম্মানে ১৩ কেজি গরুর মাংস কিনে এনে আয়োজন করা হচ্ছিল খাবারের। তবে দুপুরে মসজিদের দ্বিতীয় তলায় মাংস রেখে তাবলিগের সাথীরা জোহরের নামাজ পড়তে গেলে সেই মাংস চুরি হয়ে যায়।

তাবলিগ জামাতের সাথি ও স্থানীয়রা জানান, ১৩ কেজি গরুর মাংস চুরির পর পরই ৬ হাজার টাকাসহ একটি মানিব্যাগ ও একটি সাইকেল চুরির ঘটনা ঘটেছে। একইদিন ৩ টি চুরির ঘটনায় হতবাক সবাই।

মসজিদ থেকে বিভিন্ন সময় অনেক কিছু চুরি হলেও ১৩ কেজি গরুর মাংস চুরির ঘটনা এই প্রথম। এমন ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে মসজিদ কমিটি। কীভাবে মাংসসহ মানিব্যাগ ও সাইকেল চুরি হলো আর কে বা কারা চুরি করলো তা খুঁজে বের করতে আইনানুগ ব্যবস্থা নিতে কথা জানান মসজিদ কমিটির সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান ।

মুসল্লিরা জানান, গত ৬ মাসে বরিশালের দারুল মোকাররম জামে মসজিদে এ নিয়ে ৬টি চুরির ঘটনা ঘটেছে। এছাড়া প্রায়ই মসজিদে জুতা চুরির ঘটনা ঘটায় মসজিদ কম্পাউন্ডে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান তারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ