শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদরাসাা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

বিলে মাছ ধরতে গিয়ে বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ (১৫) বজ্রপাতে নিহত হয়েছেন।

সোমবার (৬ মে) সন্ধ্যার পরে বাড়ির পাশে বিলে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 

নিহত হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পূর্ব কুকুয়া গ্রামের জসিম উদ্দিন হাওলাদারের পুত্র।

নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বিকেল থেকে ওই গ্রামসহ আশেপাশে মুষলধারে বৃষ্টিতে বাড়ির পাশের বিলে পানি জমে যায়। সন্ধ্যার পর হাফেজ আবদুল্লাহ ওই বিলে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে সে নিহত হয়। সংবাদ পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

কুকুয়া এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ মুঠোফোন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি আমাদের মাদরাসার ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ তার বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

নিহতের পিতা মো. জসিম উদ্দিন হাওলাদার বলেন, আমার হাফেজ পুত্র আবদুল্লাহ সন্ধ্যার পরে বিলে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ