শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অসুস্থ গরুর মাংস বিক্রি করাই ,নড়াইলে কসাইকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইন্টারনেট

 নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা হাটে অসুস্থ গরুর পচা মাংস বিক্রির দায়ে কসাই চুন্নু সরদার ও তার সহযোগী তাকিউর শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেলের দিকে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত কসাই ও তার সহযোগীকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে , লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে মঙ্গলবার সকাল থেকে কসাই চুন্নু সরদার ও তার সহযোগী তাকিউর শেখ অসুস্থ গরুর পচা মাংস বিক্রি করছিল। এ খবর চাউর হয়ে গেলে একদল গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম। তার নির্দেশে গরুর বিভিন্ন অংশ থেকে মাংস সংগ্রহ করে ভ্যাটোনারীতে পরীক্ষা- নিরীক্ষার জন্য প্রেরণ করলে মাংস নষ্ট বলে জানা যায়।

পরে ইউএনও'র কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ফেলা হয়।

না/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ