শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আবারো কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এলো একটি মৃত ডলফিন। ইরাবতী প্রজাতির ডলফিনটি আট ফুট লম্বা। এটির মাথার চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে জোয়ারে সৈকতের ঝাউবন পয়েন্ট এলাকায় ডলফিনটি ভেসে এলে দেখতে পান ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। পরে তিনি বন বিভাগের সদস্যদের খবর দেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর আমি এটি দেখতে পাই। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে ডলফিনটি মারা গেছে ১০ থেকে ১২ ঘণ্টা আগে। এটির শরীর এখনো একদম তাজা। তবে কী কারণে এটির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, à¦