শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফের টেকনাফ সীমান্তের ওপারে গোলাগুলি, এপারে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে টেকনাফ সীমান্তের বাসিন্দারা। শনিবার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের শাহপরীর দ্বীপ, সাবরাং ও টেকনাফ পৌরসভা সীমান্ত থেকে থেমে থেমে গোলা ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যায় বলে জানায় তারা। 

এ ছাড়া শাহপরীর দ্বীপ ঘোলারচরের বিপরীতে মিয়ানমার জান্তা বাহিনীর রসদবোঝাই একটি নৌকা দুর্ঘটনায় এক বিজিপি সদস্য দ্বীপে আশ্রয় নিলে তাকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। এ সময় কয়েকটি মর্টারের শেলভর্তি বাক্স চরে ভেসে আসে বলে জানায় ওই এলাকার বাসিন্দারা।

শাহপরীর দ্বীপ বাজারপাড়ার এক বাসিন্দা বলেন, ‘সকাল থেকে সীমান্তের ওপারে গোলাগুলি ও মর্টার শেলের শব্দ শুনেছি। বিকেলে রাখাইনের আকাশে বিমান উড়তে দেখেছি। দুপুরে মিয়ানমারের জলসীমায় চলাচল করা সীমান্তে থাকা কয়েকটি নৌকা থেকে গুলি করতে দেখা গেছে। নৌকাগুলো মিয়ানমারের জান্তা বাহিনীর মালামাল বহনে ব্যবহৃত হয় বলে শুনেছি।