মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ভোলার প্রবীণ আলেম মাওলানা ওমর ফারুক লাইফ সাপোর্টে, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার,
ভোলা প্রতিনিধি

ভোলা ভেলুমিয়া দারুল উলুম আজিজিয়া মাদরাসার পরিচালক ও ভেলুমিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, প্রখ্যাত ওয়ায়েজ, দেশের অসংখ্য ওলামায়ে কেরামের ওস্তাদ মাওলানা ওমর ফারুক লাইফ সাপোর্টে আছেন।

জানা যায়, গত সোমবার সকাল ৯ টায় মাদ্রাসা যাওয়ার পথে রোড এক্সিডেন্ট করেন। মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিক বরিশাল রাহাত আনোয়ারা মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এদিকে মঙ্গলবার রাত তিনটা থেকে ছয়টা পর্যন্ত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এর তত্ত্বাবধানে একটি অপারেশন হয়। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলায় আই সি ইউ তিন নম্বর বেডে লাইফ সাপোর্টে আছেন।

পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে সাবেক হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ব্যাক্তিগত সহকারী মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ