মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

স্থগিত হওয়া প্রার্থিতার বিষয়ে আপিল করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে ইনশাআল্লাহ।

শনিবার (৩ জানুয়ারি) বিকালে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের মিটিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, সমঝোতার আলোচনা চলমান আছে। দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সাথে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি  মুন্তাসির আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, এডভোকেট শওকত আলী, এবিএম জাকারিয়া,মুক্তিযোদ্ধ আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমূখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ