মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমটি বাংলার সৌরভ’ নামে একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। জাহাজটি থেকে ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার সময় জাহাজে কতজন নাবিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরেকটি জাহাজ থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ট্যাংকারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মোট চারটি স্পিডবোট দিয়ে জাহাজে থাকা ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তেলবাহী জাহাজটিতে তেল ছিল কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। এখন কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারের কাজে রয়েছে।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ১২ টা ৫০ থেকে ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট গেছে সেখানে।

এর আগে গত সোমবার বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র ট্যাংকার এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের এই দুটি ট্যাংকারই ৩৮ বছরের পুরোনো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ