মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

বানিয়াচংয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ
হবিগঞ্জের প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে শুঁটকি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সেলিম মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর ৫ ঘটিকার সময় আমন নগর এলাকায় এঘটনাটি ঘটে। সেলিম মিয়া ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের বাদাউড়ি গ্ৰামের মোঃ জালাল মিয়ার পুত্র।

তিনি পেশায় একজন জেলে। প্রতিদিনই ভোরে মাছ ধরতে যেতেন শুঁটকি নদীতে। সেলিম মিয়ার বাবা জালাল মিয়া জানান, ভোর ৫ টার দিকে সেলিম মিয়াসহ পাঁচজন শুঁটকি নদীতে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে ঘন ঘন বজ্রপাত শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে নদীর পাড়ে নির্মিত বাঁশের উড়ার ঘরের দিকে যাচ্ছিলেন । হঠাৎ করেই বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই সেলিম মিয়ার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক জেলে সামান্য আহত হন। সেলিম মিয়ার এক ছেলে ও দুই মেয়ে। তার এ আকস্মিক মৃত্যুতে পরিবারের ও এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন বলেন, শুঁটকি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যুর খবর শুনেছি।আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ