মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মুন্সিগঞ্জে একতা যুব কল্যাণ পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মদ ইয়ামিন ||

মুন্সিগঞ্জের শেখরনগরে একতা যুব কল্যাণ পরিষদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজ মাঠে শেখ তানভীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য প্রদান করেন পরিষদ সভাপতি জিন্টু মেম্বার, সাইদুল হক খোকন, মুহাম্মাদ ইসলাম, শাহিন সুফল, মুহাম্মাদ ইয়ামিন, আরিফ, মাহবুব, মুন্না, নাহিদ হাসান প্রমূখ।

সভাপতির বক্তব্যে তানভীর আলম বলেন, একতা যুব কল্যাণ পরিষদ একটি কল্যাণমূখী পরিষদ। এ পরিষদের উদ্দেশ্য হলো সামাজের কল্যাণ ও উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখা। বিগত সময়ে আমরা বেশ কয়েকটা সামাজিক কাজ করেছি, ওয়াজ মাহফিল তার মধ্যে অন্যতম। আপনারা দেখেছেন আমাদের ওয়াজ মাহফিলগুলোতে দেশ বরেণ্য আলোচক ছিল হাসান জামিল, আব্দুল বাসেত খান, ইয়াহ ইয়া মাহমুদ। এবার আমাদের ওয়াজে আসবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ আরো অনেক ওলামায় কেরাম।

তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি এলাকার বিভিন্ন যায়গায় চুরি হচ্ছে। এসব চুরির সাথে যারা সম্পর্কিত তাদের বিচার করতে হবে। আর সেটি আমরা খুব দ্রুতই করবো। চুরি করে কিংবা রাস্তার মোড়ে মোড়ে ও কলেজকালীন সময়ে কলেজ ব্রিজে দাড়িয়ে শিক্ষার্থীদের বিরক্ত করে কেউ রক্ষা পাবে না, যদি প্রমাণসহ কারো বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে তাকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। আমরা চাই সমাজের মানুষ শান্তিতে বসবাস করুক। আর এর জন্য যা কিছু করতে হবে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা তাই করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সকলে পাশে থাকবেন।

আব্দুল মান্নানের উপস্থাপনয় পরামর্শ সভাটি সাড়ে চারটায় শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন মুহাম্মাদ ফয়সাল, মুহাম্মাদ আরিফ, মুহাম্মাদ কাউসার, মুহাম্মাদ সাঈদ, মুহাম্মাদ সিমুল, মুহাম্মাদ তরিকুল, মুহাম্মাদ নাইম, সানাফ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ