মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

হিন্দু পুরোহিতের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন শেখরনগরের বড়ামে হিন্দু পুরোহিত অলিক চক্রবর্তীর সাথে মতবিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১১ অক্টোবর) ১২টার দিকে বড়াম বাজারে এ মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

হিন্দু পুরোহিত অলিক চক্রবর্তীর সাথে খোলামেলা আলোচনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্যোশাল এক্টিভিষ্ট মুহাম্মাদ ইয়ামিন বলেন, হিন্দুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের। আমরা মুসলিমরা আপনাদের জান-মালের নিরাপত্তা রক্ষা করতে পাশে আছি। কোন  সমস্যা মনে হলে আপনারা আমাদের জানাবেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ সম্প্রতির দেশ এখানে কেউ আমাদের পরস্পরের সম্প্রতি নষ্ট করতে পারবে না। কেউ যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সচ্চার থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহমেদ আরিফ, শেখ সাঈদ, রাব্বি, মাহিন, আবি হাল্লা ও হিন্দু ধর্মাবলম্বীরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ