মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ অনুসরণের বিকল্প নেই: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন, যদি সত্যিকার অর্থে সমাজের প্রতিটি বৈষম্য দূর করতে হয়; তাহলে নিজেদের জীবনে রাসূল সা. আদর্শই একমাত্র পথ এবং এর অনুসরণ, অনুকরণ ও বাস্তবায়নের বিকল্প নেই।

রবিবার (১৩ অক্টোবর ) রাতে বিয়ানীবাজারের লাউতার বারইগ্রাম বাজারে যুব জমিয়ত আয়োজিত সিরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জমিয়ত লাউতা ইউনিয়নের সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সিরাত কনফারেন্সে প্রধান আলোচকের বক্তৃতা দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ।

তিনি তার বক্তব্যে বলেন, মহানবী সা. পৃথিবীর একমাত্র সেরা রাষ্ট্রনায়ক। তাঁর দেখানো পথে মুক্তি রয়েছে এর বাহিরে অন্য পথে নেই। মহানবী সা. -এর রাষ্ট্র পরিচালনা পদ্ধতিকে সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরের দায়িত্বশীলদেরকে মহানবী সা. এর আদর্শ সামনে রেখে শাসনব্যবস্থাকে সাজাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুফতি আলী হাসান ওসামা, মাওলানা মুজাহিদুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক হা. মাওলানা দিলওয়ার হোসাইন।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সভাপতি মাওলানা শায়খ আতিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম লাউতা ইউনিয়নের সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সহসভাপতি মাওলানা সাহাব উদ্দিন, শ্রমিক জমিয়ত মৌলভীবাজার জেলার আহ্বায়ক মাওলানা জামিল আহমদ কাঞ্চনপুরী, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মনসুর আহমদ, ফ্রান্স জমিয়তের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ