শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

ঘাটাইলে ৩৭৯ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীর জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত মূল্যের চেয়ে সারের দাম বেশি রাখায় ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গারোবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানটি চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট কিশোর কুমার দাস। এ সময় ৩৭৯ বস্তা সার জব্দ করা হয়।

রোকেয়া এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম লিটনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ২৬৯ বস্তা সার জব্দ করা হয় ও একই বাজারের সার ব্যবসায়ী আকন্দ এন্টারপ্রাইজের মালিক আজহারুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১১০ বস্তা সার জব্দ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ