শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

বগুড়ায় যুবলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার খায়রুল আলম লাখিনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শহরের লতিফপুর কলোনির বেলজিয়াম মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়৷

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর ওসি এসএম মঈনুদ্দীন।

খায়রুল আলম লাখিন বগুড়া জেলা যুবলীগের সক্রিয় নেতা৷ এছাড়াও তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং লায়ন ক্লাবের সাথে জড়িত।

সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাখিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়া লাখিনের নামে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ