শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বগুড়ায় ম্যাজিস্ট্রেটের সিল-স্বাক্ষর জাল, ৩ প্রতারক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্র্যাম্প উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের রেজাউল করিমের ছেলে ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে আক্তারুজ্জামান (৩৮)। তারা দীর্ঘ দিন থেকে এ কাজের সাথে জড়িত।

জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হকের আদালতে আসমা মাহবুব নামে এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্র্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাওয়ার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে। আদালত বিষয়টি ওসি ডিবি মোস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্র্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার সদরুল কবির আদালতে জানান, তাদের টিমে প্রায় ২০০ জন প্রতারক দীর্ঘদিন যাবত এই প্রতারণা করে আসছে।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ