শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রংপুরে শ্যামা সুন্দরী বাঁচাতে উচ্ছেদ অভিয়ান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

রংপুর শহরের ‘লাইফ লাইন’ খ্যাত শ্যামা সুন্দরী খালের দখল করা জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার দুপুরে নগরীর কেরামতিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে সহায়তা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা বলেন, ১১৭ জন অবৈধ দখলদারের ২৫টি নথি প্রস্তুত করা হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব সংকটে শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরীর রূপ যৌবনে এক সময় রংপুর শহরের লাইফ লাইন ছিল। অনিয়ন্ত্রিতভাবে দখল, গৃহস্থালির বর্জ্য ফেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীনতম ও রংপুরের দীর্ঘতম খালটি এখন সরু নালায় পরিণত হয়েছে। যে খালটি পরিবেশ রক্ষার জন্য খনà¦