শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

সরকারি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানের বীজ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় বীজ, কীটনাশক ও রাসায়নিক সার বিক্রেতার দোকান থেকে সরকারি কৃষি প্রণোদনার ৭১০ কেজি বোরো ধানের বীজ জব্দ ও দোকান মালিককে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে নকলা পৌর শহরের মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ ও মেসার্স শাহীন বীজ ভান্ডারে ওই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।

অভিযানকালে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজ থেকে সরকারি কৃষি প্রণোদনার ৫৭ কেজি ও মেসার্স শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি হাইব্রিড জাতের বোরো ধানবীজ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজের মালিক মুনজুরুল হককে নগদ ১০ হাজার টাকা ও মেসার্স শাহীন বীজ ভান্ডারের মালিক নাছির উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া বলেন, সরকারি কৃষি প্রণোদনার বীজ ও সার নিয়ে কালোবাজারি করার কোন সুযোগ নেই। যারা এসব অপকর্ম করবে তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। জব্দ সরকারি কৃষি প্রণোদনার বোরো ধানবীজ উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে তালিকা করে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ