শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ঘাটাইলে হানাদারমুক্ত দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১০ ডিসেম্বর মঙ্গলবার হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কমান্ডার শারমিন ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান মনির।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে ঘাটাইল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথক আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল বাছেদ করিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া, পৌর বিà¦