শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

পানছড়ি সড়ক সংস্কারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি 

খাগড়াছড়ি-পানছড়ি সড়ক দ্রুত সংস্কার ও পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১০ডিসেম্বর ) সকাল সাড়ে ১০ টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

পানছড়ি বাজার উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিনের সভাপতিত্বে ও পানছড়ি সমিতির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় জেলা দুর্নীতি কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আদনান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পানছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছাত্র সমন্বয়ক মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর মাসে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদার সড়কের নির্মাণ কাজ শেষ করেননি।২৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ১০ জানুয়ারির মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু না হলে সড়ক বিভাগ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ