শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

সীমান্তে বাংলাদেশিকে আটক করল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক খায়রুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে পাটগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেনেছি।

এর আগে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম ওই ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম অহির উদ্দিন।

সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৪ থেকে ৫ জনের একটি চোরাকারবারিরা দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে।

এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরা কারবারিদেরকে ধাওয়া করেন। এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফের সদস্যরা। মঙ্গলবার রাতে মেখলিগঞ্জ থানা পুলিশের নিকট খায়রুল ইসলামকে হস্তান্তর করে বিএসএফ।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওই সীমান্তের দায়িত্বে থাকা স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ