শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাবুনগর মাদরাসার মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, চট্টগ্রাম

চট্টগ্রাম ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল -জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের ১০২তম বার্ষিক দ্বীনি মাহফিল আগামীকাল।

জানা যায়,  আগামীকাল বৃহস্পতি শুরু হয়ে শুক্রবার (১৩ডিসেম্বর) মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি ইকবাল জানান, মাহফিলে দেশবরেণ্য ওলামা- মাশায়েখ ও ইসলামী স্কলাররা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন।

মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিশাল প্যান্ডেলের কাজ শেষ হয়েছে। দ্বীনি নসিহত শ্রবণে আগত মেহমানদের সুবিধার্থে মাইক লাগানো ,পরিচ্ছন্নতা ইস্তিঞ্জা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ পুরুদমে এগিয়ে চলছে।

এদিকে দেশবাসীর প্রতি মাহফিল সফল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন জামিয়ার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ