রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নড়াইলে সতীর্থ ১৯৭৪ ব্যাচের সূবর্ণজয়ন্তী উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

‘প্রাণের টানে, চিত্রার পাড়ে’ এই স্লোগানে নড়াইলে এসএসসি সতীর্থ ১৯৭৪ ব্যাচের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে শনিবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠানের উদ্বোধন করে চিত্রা রিসোর্ট পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এখানে কেক কেটে ৫০ বছরপূর্তি তথা সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। এছাড়া ১৯৭৪ ব্যাচের ১১জন শিক্ষককে সম্মাননা স্মারক এবং সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে উপহার দেয়া হয়।

এদিকে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, প্রীতিভোজ, নৌকা ভ্রমণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিতরা হলেন- ফাকুর কালান্দার, ইউসুফ আলী, আবুল কালাম আজাদ, সুধাংশু কুমার সাহা, হাসিনা বেগম, বাসুদেব কুন্ডু, নূরুল ইসলাম, আব্দুস সাত্তার, শুভাশিস বাগচী, আজিজুন নেসা ও লতিফা আক্তার।

সতীর্থ ১৯৭৪ ব্যাচের সভাপতি এবং সাউদার্ন ইউনিভার্সিটি উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-  সহসভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব এটিএম মহিউদ্দিন আহমেদ, ডা. শরীফ শামীম আতীক, অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ, ডা. মায়া রানী, ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকু, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডুসহ অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ