রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইজতেমায় হামলাকারী সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে রামগড়ে বিশাল মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ি প্রতিনিধি:

সম্প্রতি টঙ্গিতে ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় হতাহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রামগড় বাজারে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হকের সভাপতিত্বে ও মাওলানা আবদুল হান্নান মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে  রামগড় কোট মসজিদের খতিব মাওলানা আক্তার হোসেন জাহাদী, কালাডেবা মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল বশর, ফেনীরকুল মাদ্রাসার পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন, বলিপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুর হোসেন, খাগড়াবিল জামে মসজিদ খতিব মাওলানা তাজুল ইসলাম, রামগড় কাওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক,মাওলানা সাইফুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, ভারত ও ইসরায়েলপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে।আমরা নিষিদ্ধ করার আমরা কথা বলছি না, তাবলীগ আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে।কুরআন -হাদিস বিরোধী বক্তব্য ও মাসয়ালা বর্ণনা করি  সা'দ এর তাবলীগ এদেশে চলবেনা। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আলেম-ওলামারা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ