রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্বামীর মৃত্যুর সংবাদ শুনে মারা গেলেন স্ত্রীও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালের আগৈলঝাড়ায় স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রীর মৃত্যু। এমনই হৃদয়বিদায়ক ঘটনা ঘটেছে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে। এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, উপজেলা পূর্বসুজনকাঠী গ্রামের মৃত্যু মাজেদ সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও সদর বাজারের কাপড় ব্যবসায়ী সামচুল হক সরদার (৭৪) দীর্ঘদিন অসুস্থতার কারণে সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পরিবারের সকলে কান্না ভেঙে পড়েন। এসময় সামচুল হক সরদারের স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা আনোয়ারা বেগম (৬৭) স্বামীর মৃত্যু সংবাদ শুনে চিৎকার করে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সামচুল হক সরদার ও আনোয়ারা বেগমের দম্পতির তিন ছেলে  ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা সামচুল হক সরদারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে আছরবাদ তাদের দুইজনকে পারিবারিক কবর স্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ