রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বরিশালে ইয়াবা-গাঁজাসহ আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

বরিশালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে নগরীর রুপাতলি হাউজিং ও কেডিসি বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কেডিসি বালুর মাঠ এলাকার বজলু খার ছেলে সবুজ খা (৩২), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নান্দিকাঠি গ্ৰামের মনির হোসেনের ছেলে আহসান মোর্শেদ নাফি (২৪), একই এলাকার রকিবুল ইসলামের ছেলে নিয়ামুল ইসলাম (২৪) ও নলছিটির মালিপুর গ্ৰামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, সকাল ৭টায় গোপন সংবাদেরভিত্তিতে নগরীর রুপাতলি হাউজিং এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। এ সময় ওই ভবন থেকে ৭৮ পিস ইয়াবাসহ নাফি, নিয়ামুল ও আরিফুলকে আটক করা হয়। এছাড়া পৃথক একটি অভিযানে নগরীর কেডিসি বালুর মাঠ এলাকা থেকে ৭৫০ গ্ৰাম গাঁজাসহ সবুজ খাকে আটক করা হয়।

তিনি আরো জানান, উভয় ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ