রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

বগুড়ায় কৃষক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়পাথার উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে চোপিনগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আজিজুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলেছেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে  কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য সরকারিভাবে ক্রয় কেন্দ্র  স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিয়নে কাঁচামাল- যেমন টমেটো আলু সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। এছাড়া স্বল্প মূল্যে কৃষি ঋণ প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, যুগ্ন আহ্বায়ক আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক সামিউল আলম সামি, শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল করিম তালুকদার, সদস্য সচিব আজিজুল হক, আলমগীর হোসেন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ