রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে চার মুসল্লিকে হত্যার মামলার এজাহারভুক্ত আসামি সাদপন্থীদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঢাকার সাভারে।

শনিবার জিএমপির উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন। বলেন, ভোরে চট্টগ্রামে জিয়া বিন কাসেম গ্রেফতার হয়েছেন। তাকে টঙ্গীতে আনা হচ্ছে। তিনি হত্যা মামলার ৬ নম্বর আসামি।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গী হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া বিন কাসিম চট্টগ্রাম ডবলমুরিং থানায় শনিবার সকালে গ্রেফতার হয়েছেন৷ বর্তমানে তাকে পুলিশের গাড়িতে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে৷

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় চার মুসল্লি নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় শুরায়ি নেজামের পক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা করা হয়। গ্রেফতার জিয়া বিন কাসেম মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ