রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লালপুরে অবৈধ বালু উত্তোলন; ঠিকাদারকে আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান আশরাফি, লালপুর

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ নির্মাণ ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে দুইজন ঠিকাদারকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সহায়তা করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) লালপুর তেলপাম্প সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

অভিযানে রবিউল ইসলাম ও সুইট নামের দুই ঠিকাদারকে যথাক্রমে  দেড় লাখ এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় তাদের বিরুদ্ধে এই জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ তৈরি ও বালু উত্তোলনের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।”

উল্লেখ্য, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ