শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা: ধর্ম উপদেষ্টা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা নিরসন, অর্থনীতিকে সমৃদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নেব।

আমাদের মেয়াদ কম, তাই এই মুহূর্তে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা। অন্যথায় যে কোনো সময় সাম্প্রদায়িক শক্তি একত্রিত হয়ে জুলাই বিপ্লবের সকল অর্জন নস্যাৎ করে দিতে পারে। 

আজ সকালে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরারাসায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। প্রতি মাসে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসছে কখনো মাজারে পাথর মারে, কখনো সড়কে বিক্ষোভ করে, কখনো সচিবালায়ে অগ্নিসংযোগ করে, কখনো আনসারদের বিদ্রোহ, একের পর এক এক চ্যালেঞ্জ। আল্লাহ তায়ালার রহমতে এবং আপনাদের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছি।

পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেন্সের গভর্নর আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, ওয়ায়েজিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহ মো. নিজামুল হক, টেংরাখালী দরবার শরীফের পরিচালক মাওলানা শাহ মো. নেয়ামুল হকসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ