রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কিশোরগঞ্জে চার বন্ধুর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যিকরুল্লাহ সিরাজী

কিশোরগঞ্জ বাজিতপুরে শাহিন, মাহফুজুর রহমান, সৌখিন ও মাওলানা আবদুল কুদ্দুস নাদিম নামে চার বন্ধু মিলে তাফসীরুল কুরআন মাফিলের আয়োজন করেছে।

বুধবার (৮ জানুয়ারি)  কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন কুকরারাই মধ্যপাড়া কবরস্থান মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের আয়োজক চার বন্ধু বলেন, দেশে অনেক যুবক গান-বাজনা ও বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে। তবে আমরা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে ও ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বাড়ে।

মাওলানা হাফিজুল্লাহ কাসেমী ও মাওলানা ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন সাইয়্যেদ ইয়াকুব আল-মাদানী, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান চাটগামী, মাওলানা আখতারুজ্জামান হাফিজ্জী, মাওলানা খাইরুল ইসলাম নোমানী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ