রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি ||

নওগাঁর মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাব।

শনিবার (১১ জানুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার কুলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি ব্লাডগ্রুপিং ও মেডিকেল ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে নওগাঁ ব্লাড সার্কেল ও বিআরএফ ইয়ুথ ক্লাব।

ক্যাম্পেইনে বিনামূল্যে রোগী দেখেন ডাক্তার মোঃ আব্দুল মতিন (কনসালটেন্ট : ফ্যামিলি ও ল্যাব   মেডিসিন)। তিনি এলাকাবাসীর মাঝে থ্যালাসেমিয়া ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করেন। ডা. মোঃ আব্দুল মতিন বলেন, "থ্যালাসেমিয়া শতভাগ প্রতিরোধযোগ্য একটি বংশগত রোগ। দুই জন বাহকের বিয়ের ফলে সন্তান থ্যালাসেমিয়া বাহক হতে পারে। এজন্য বিয়ের আগে ছাত্রজীবনেই আমাদের থ্যালাসেমিয়ার বাহক টেস্ট করে নেওয়ার প্রয়োজন। থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত দিতে হয়। তাদের  সাহায্যার্থে আমাদের যুবকদের নিয়মিত রক্তদান করা উচিত।"

উক্ত কর্মসূচীতে ৬০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে গ্রামবাসীকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে জানিয়ে দেওয়া হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান বলেন, "আমরা রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে ছয় বছরেরও বেশি সময় ধরে কাজ করে আসছি। প্রতি বছর শীতবস্ত্র বিতরণ ও যেকোনো দূর্যোগে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে আসছি।"

নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের গতিপ্রকৃতি নিয়ে গবেষণা করেছে। মাঠ পর্যায়ে এসব গবেষণার প্রয়োগের জন্য আমরা স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান ও  সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন। আরো ছিলেন কুলিহার বাজার যুব সংঘের মোঃ বাহালুল রায়হান, আহসান হাবীব, জাহিদ হাসান হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ