রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মারকাযুত তারবিয়াহ’র উলামা সম্মেলন ২২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে উলামা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা যায়, আগামী ২২ জানুয়ারি ( বুধবার) সাভারের আলমনগর মারকায মিলনায়তনে যোহর থেকে মাগরিব পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন আল্লামা মুফতি মুহাম্মদ আমিন পালনপুরী (ভারত), মুফতি সাইয়েদ ফয়সল নাদিম শাহ (পাকিস্তান),  অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা), আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক, মুফতি ওমর ফারুক সন্দ্বীপী প্রমূখ।

মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের মুহতামিম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইযূবী জানান, এলাকাবাসী মারকাযুত তারবিয়াহ’র এই সম্মেলনের অপেক্ষায় থাকে। কেননা এই সম্মেলনে দেশ ও দেশের বাইরের প্রথিতযশা আলেমগণ এসে থাকেন। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। আয়োজনটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য সবার কাছে দোয়া চাই। সকল দ্বীনি ভাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ